পাইকারিতে ছোলার তিন দর, খুচরায় এক দর: দেশের ডাল ও ছোলার বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ, ঢাকার রহমতগঞ্জ ও নারায়ণগঞ্জে এখন ছোলা বিক্রি হচ্ছে তিন দরে। তবে খুচরা বাজারে সব জায়গায় প্রায় এক দরেই ছোলা বিক্রি হচ্ছে। চার-পাঁচ দিন ধরে তিন পাইকারি বাজারেই ছোলার দাম কমেছে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত। কিন্তু খুচরা দোকানে এর কোনো প্রভাব নেই। বিক্রেতারা আগের মতো চড়া দামেই ছোলা বিক্রি করে চলেছেন। আবার খুচরা দোকানে টানানো মূল্যতালিকার চেয়ে বেশি দামে ছোলা বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা বেশি দামে এই ছোলা কেনার সেই পুরোনো অজুহাতই দিচ্ছেন। পাইকারিতে কমেছে: ৪ আগস্ট ঢাকার রহমতগঞ্জ, নারায়ণগঞ্জ ও খাতুনগঞ্জে অস্ট্রেলিয়ার ছোলা বিক্রি হয় ৬২ থেকে ৬৩ টাকায়। উন্নতমানের মিয়ানমারের ছোলার দর ছিল তখন ৮২ থেকে ৮৫ টাকা। আর ইথিওপিয়ার ছোলা ৬৯ থেকে ৭০ টাকা। কিন্তু নারায়ণগঞ্জে গতকাল বুধবার সাধারণ মানের অস্ট্রেলিয়ার ছোলা বিক্রি হয়েছে ৫৮ থেকে ৬০ টাকায়, মিয়ানমারের ছোলা ৭৫ থেকে ৭৬ টাকা এবং ইথিওপিয়ার ছোলা ৬৬ থেকে ৬৭ টাকা কেজি বিক্রি হয়েছে। তবে রহমতগঞ্জের বাজারে অস্ট্রেলিয়ার ছোলা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ ও ইথিওপিয়ার ছোলা ৬৯ থেকে ৭১ টাকা। দামের বড় পার্থক্য রয়েছে মিয়ানমারের ছোলার ক্ষেত্রে। এই ছোলা বিক্রি হচ্ছে ৮৪ থেকে ৮৫ টাকায়। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা অস্ট্রেলিয়ার ছোলা ৫১ থেকে ৫৬ টাকা, মিয়ানমারের ছোলা ৭৫ এবং ইথিওপিয়ার ছোলা ৬৪ থেকে ৬৫ টাকায় বিক্রি করছেন।
Govt move to rein in market falls flat: The government’s initiatives to rein in commodity prices, especially of sugar and cooking oil in the month of Ramadan, appear to have fallen flat. Sugar market was still unstable on Tuesday with retailers in Dhaka and many other places attributing the crisis to supply shortage at the rates set by the government. Sugar was selling at around Tk 70 a kilogram while cooking oil at Tk 120 to Tk123 a litre at retailers’ level, consumers in the city said. When approached, commerce minister Muhammad Faruk Khan told New Age that he found no reasons why sugar should be sold at more than Tk65 a kg since the supply was ‘adequate’. He, however, said teams were formed in both district and upazila levels to monitor the commodity prices. Fazlur Rahman, chairman of City Group, leading private sector refiners of edible oil and sugar, told a commerce ministry meeting at the secretariat last week that the situation would return to normal in three-four days. ‘There is a gap between demand and supply in some areas but we have adequate stocks of sugar,’ he said assuring the government that sugar would be available at Tk65 a kilogram.